× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

সালমান খান ক্যাটরিনার জন্য পাগল

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ক্যাটরিনা কাইফ এবং সুপারস্টার সালমান খানের প্রেম এবং পরবর্তীতে ছাড়াছাড়ির বিষয়টি কারো অজানা নয়। তবে ছাড়াছাড়ি হলেও ক্যাটরিনার জন্য যে তিনি পাগল তা আবারো জানিয়ে দিলেন।

রিয়েলিটি শো ‘বিগ বস’-এর এবারের আসর ‘বিগ বস ডাবল ট্রাবল’ ফাইনালে হাজির হয়েছিলেন সালমানের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। ফিতুর সিনেমার প্রচারণার জন্য সহ-অভিনেতা আদিত্য রয় কাপুরকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সালমান। অনুষ্ঠানের এক পর্যায়ে ক্যাটরিনাকে উদ্দেশ্য করে সালমান বলেন, ‘পুরো ভারত তোমার জন্য পাগল সঙ্গে আমিও।’ সালমানের মুখে কথাটি শুনে ভীষণ লজ্জা পান ক্যাটরিনা।

এছাড়া সালমান জানান, তার দেখা সবচেয়ে শক্ত হৃদয়ের মানুষ ক্যাটরিনা কাইফ। তবে ‘শক্ত’ শব্দটি তিনি ক্যাটরিনা সব সময় শান্ত থাকেন এ কারণে ব্যবহার করেছেন, নাকি রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি গুঞ্জনের পরও এভাবে হাস্যজ্জ্বল রয়েছেন সেই কারণে বলেছেন তা পরিস্কার নয়। তবে যাই হোক না কেন ক্যাটরিনার জন্য এখনো সালমানের হৃদয়ে যে ভালোবাসা জমা রয়েছে তা বলাই যায়।


এ ক্যটাগরির আরো খবর..