× Banner
সর্বশেষ
টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল

সালথায় স্কুলছাত্রী ধর্ষন মামলার আরেক আসামী গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় স্কুলছাত্রী ধর্ষন মামলার আসামী জাবের আলী (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ মে) সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জাবের উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

জানা গেছে, গত ৫ এপ্রিল রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে বের হয় যুগিডাঙ্গা গ্রামের নবম শ্রেনীর এক ছাত্রী। সে সময় ওত পেতে থাকা দুই বন্ধু সাকিল ও জাবের মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। শুধু ধর্ষণ করে ক্ষ্যান্ত হয়নি তারা।

ধর্ষনের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে তা ফেসবুকে প্রচার করে। ফেসবুকে প্রচার হলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এঘটনায় স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে সালথা থানায় অভিযোগ দায়ের করেন। সালথা থানা পুলিশ সোমবার (২২ এপ্রিল) সাকিলকে গ্রেফতার করে। শাকিল লক্ষনদিয়া গ্রামের মাসুদ শেখের ছেলে। মামলার উপ-পরিদর্শক অসিম কুমার বলেন, ধর্ষনের সহায়তাকারী মামলার ২নং এজাহারভূক্ত আসামী জাবের আলীকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী শাকিলকে আগেই গ্রেফতার করা হয়েছে। রবিবার ২নং আসামী জাবেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..