× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

সালথায় শিশু ধর্ষনের চেষ্টায় একজন গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় শিশু ধর্ষনের চেষ্টায় আক্কাছ মাতুব্বার (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আক্কাছ মাঝারদিয়া গ্রামের মৃত মুনছুর মাতুব্বারের ছেলে ও আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ৬ বছরের এক শিশুকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে মাঝারদিয়া আকমল ব্যপারীর পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে আক্কাছ মাতুব্বার। এসময় আশে পাশের লোকজন টেরপেলে শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

এঘটনায় সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় বুধবার সকালে মাঝারদিয়া ইউনিয়নের কাকদি এলাকা থেকে অভিযুক্ত আক্কাছ মাতুব্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আক্কাছ মাতুব্বারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..