× Banner
সর্বশেষ

সালথায় মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণ, সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পুর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা ও চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবীতে ফরিদপুরের সালথা উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজ আলীর সভাপতিত্বে এসয় সাধারণ সম্পাদক খায়রুল আলম এনায়েত, খারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার, সাড়–কদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দীন মিয়াসহ সকল বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী বৃন্দ ১১ দফা কার্যকর করার দাবীতে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারক লিপি পেশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..