× Banner
সর্বশেষ
নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেক্স

সালথায় বিষ দিয়ে পেয়াঁজের চারা নষ্ট করেছে দূর্বৃত্তরা

admin
হালনাগাদ: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
সালথায় বিষ দিয়ে পেয়াঁজের চারা নষ্ট করেছে দূর্বৃত্তরা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিষ প্রয়োগ করে দুই কৃষকের পেঁয়াজের চারা নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা। উপজেলার গট্টি ইউনিয়নের কাটিয়ার গট্টি গ্রামে এঘটনা ঘটে। এতে প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পেঁয়াজ চাষীদের। এঘটনায় রবিবার সরেজমিনে গিয়ে সাধারণ চাষীদের মধ্যে হতাশা দেখা গেছে।

ক্ষতিগ্রস্থ কৃষক ফরহাদ মাতুব্বার বলেন, ইউনিয়ন নির্বাচনের জেরধরে কিছু দুষ্কৃতিকারীরা রাতের আধারে বিষ দিয়ে আমার ৪৫ শতক জমির পেঁয়াজের চারা নষ্ট করে দিয়েছে। এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। যারা এটা করেছে আমি তাদের শাস্তি দাবী করি। এঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে।

এদিকে ক্ষতিগ্রস্ত আরেক কৃষক দাউদ শিকদার জানান, তার ১৫ শতক জমির হালি শত্রুতাই করে রাতের আধাঁরে বিষ প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে একই দূষ্কৃতিকারীরা। এতে এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে। কিন্তু ফসলের সাথে এ কেমন শত্রুতা। যারা এগুলো করেছে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।

উপজেলা উপসহকারী কৃষি অফিসার আনন্দ কুমার বিশ্বাস বলেন সরেজমিন পরিদর্শন করে দেখে গেছে, কাটিয়ার গট্টি গ্রামের দুই পেঁয়াজ চাষীর প্রায় ৬০ শতক জমির পেঁয়াজের চারায় পচন জাতীয় ঔষধ প্রয়োগ করেছে। এতে ধীরে ধীরে পেয়াঁজের চারার পচঁন ধরে মারা যাচ্ছে। এই চারা দিয়ে আর পেঁয়াজ চাষ করা সম্ভব নয়।


এ ক্যটাগরির আরো খবর..