× Banner
সর্বশেষ
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
vokta odhikar dibos

ফরিদপুরের সালথায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা ইন্সট্রাকটর (আইসিটি) মোঃ টিপু সুলতান, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু নাসের হুসাইন, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ, উপজেলা ভোক্তা অধিকারের সভাপতি আরিফুল ইসলাম, সাংবাদিক মনির মোল্যা, বিধান মন্ডল প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..