সালথায় বিনুর মৃত্যুতে ছাত্রফ্রন্টের শোক সভা অনুষ্ঠিত

সালথায় বিনুর মৃত্যুতে ছাত্রফ্রন্টের শোক সভা অনুষ্ঠিত
সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বেনজামিন হায়দার বিনুর মৃত্যুতে উপজেলা ছাত্রফ্রন্টের শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
 আজ ১৩ই ফেব্রুয়ারী শনিবার বিকালে উপজেলা সদর বাজারে জাকের পার্টির কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েলের সভাপতিত্বে শোক সভায় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, উপজেলা ছাত্রফ্রন্টের সাংগঠণিক সম্পাদক আবুল বাসার, মকিবুল ইসলাম প্রমূখ। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ- মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত হোসেন।
গত রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিনু মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। তিনি কাউলিকান্দা গ্রামের আব্দুল মান্নান মাষ্টারের একমাত্র ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।