× Banner
সর্বশেষ
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আবু নাসের হুসাইন, সালথা

সালথায় ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে একজনকে ৭ দিনের কারাদন্ড

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
saltha mati kata

ফরিদপুরের সালথায় অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রির জন্য প্রস্তুত করার দায়ে একজনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের হাটুরিয়া লাহিড়িপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী।
এসময় সালথা থানার এসআই মোঃ আনিচুর রহমানসহ একটি পুলিশ টিম উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সালাহউদ্দিন আইযুবী বলেন, ফসলী জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রির জন্য প্রস্তুত করার দায়ে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে” অভিযুক্ত গৌরাঙ্গ বিশ্বাস, পিতা গোপাল বিশ্বাসকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, সালথা উপজেলা প্রশাসন প্রতিনিয়ত অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।  এধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..