× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

সালথায় অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এসে আগুণ নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, রঘুয়ারকান্দী গ্রামে জমির মোল্যার বাড়ির রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় জমির মোল্যার ১টি বসতঘর, মঞ্জুর মোল্যা ১টি বসতঘর ও ইয়াদ মোল্যার ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৩টি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবী করেছেন।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..