× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথার সোনাপুরে আ’লীগের নির্বাচনী জনসভা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
সোনাপুরে আ'লীগের নির্বাচনী জনসভা

ফরিদপুর-২, আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে সালথার সোনাপুর ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকালে সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা মোঃ কাওছার মাতুব্বরের সভাপতিত্বে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, এ্যাড. হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যার সঞ্চালনায় এসময় জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, আবুল হাসান মেম্বারসহ সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী  মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।


এ ক্যটাগরির আরো খবর..