× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

সালথার সেই পিকুলের ভাই সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করছে

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/saltha-Occupying-government-land.jpg

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় তাÐবের মামলার আসামী উপজেলা স্বেচ্ছা-সেবকলীগের কথিত সভাপতি ইমারত হোসেন পিকুলের ভাই এনায়েত মোল্যা এবার সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে। উপজেলা সদরের থানা রোডে হাইওয়ে সড়কের সরকারি জায়গা দখল করে এই দোকান নির্মাণ করছেন তিনি।

জানা গেছে, দেড় মাস আগে স্বেচ্ছা-সেবকলীগ নেতা পিকুলের ক্ষমতার প্রভাব খাটিয়ে তার ভাই সালথা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক এনায়েত হোসেন সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ শুরু করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বাধা দিলেও তা উপেক্ষা করে ভাইয়ের ক্ষমতাবলে তিনি দোকান নির্মাণ কাজ চলমান রাখে। এ নিয়ে উপজেলা প্রশাসনের সাথে পিকুলের কয়েক দফা বাকবিতন্ড হয়। বর্তমানে নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসনের সাথে ভাইয়ের এই দোকান নির্মাণ নিয়েই ঝালেমা হয় পিকুলের। এতে ক্ষিপ্ত হয়ে পিকুল ইউএনও এসিল্যান্ডের বিরুদ্ধে ফেসবুকে নানা ধরণের উস্কানিমূলক পোষ্ট দিয়ে আলোচনায় আসে। সেই ঝামেলার সুত্রধরে গত ৫প্রিল সালথা উপজেলার পরিষদের সরকারি অফিসে বিএনপি-জামায়াত ও হেফাজতীদের তাÐবে সরাসরি অংশ নেয় পিকুল ও তার হাতুড়ী বাহিনী। এ সময় হামলাকারীদের দেশীয় অস্ত্রশস্ত্র সরবারহ করে পিকুল ও তার বাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা সদরের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, যেই সরকারি জায়গায় দোকান নির্মাণের ঝামেলার সুত্রধরে পিকুল ও তার হাতুড়ী বাহিনী সরকারি অফিসে হামলায় অংশ নেয়। সেই জায়াগায় প্রশাসনের চোখের সামনে এখনও কিভাবে তারা নির্মাণ কাজ চলমান রেখেছেন। এটা আমরা বুঝতে পারছি না।

সরকারি জায়গায় দোকান নির্মাণের বিষয় পিকুল ও তার ভাইয়ের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার বলেন, উপজেলা সদরের থানা রোডে হাইওয়ে সড়কের সরকারি অনেকখানি জায়গা দখল করে দোকান নির্মাণ কাজে কয়েক দফা বাধা দেওয়া হলেও তারা বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চলমান রেখেছে। এবিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। আর পিকুল উপজেলা প্রশাসন নিয়ে ফেসবুকে যেসব বাজে লেখালেখি করছে, এ বিষয় থানায় আইসিটি আইনে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..