× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

নিউজ ডেস্ক

সালথা উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
সালথা উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি ॥ ফরিদপুরের সালথা উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা কৃষকলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি হয়েছেন সালথা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্লা ও সাধারন সম্পাদক হয়েছেন আমিন খন্দকার।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কৃষকলীগের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হল রুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করেন জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম শহিদ।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন হাজী নুরুল ইসলাম, আহমেদ আলী, আব্দুর রাজ্জাক খান ও আব্দুর রহিম মাতুব্বর, যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন মোল্যা ও আব্দুল ওহাব ফকির, সাংগঠনিক হয়েছেন সম্পাদক আবুল কালাম আজাদ ও আক্তারুজ্জামান এবং মহিলা বিষয়ক সম্পাদিকা হয়েছেন শিলা বেগম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা ও সালথা-নগরকান্দা আসনের এমপি সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষিবিদ শাহদাব আকবর চৌধুরী (লাবু) এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার লক্ষণ, সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যাপক ডাঃ গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ খুরশিদ আলম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রভাষক সবিতা বৈরাগী, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম সোহেল, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কবিরুল আলম মাও, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ্যাড. জামাল হোসেন মুন্না, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির হোসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংঠনের নেতাকর্মীবৃন্দ।

সভায় বক্তারা জানান, আগামী ৩ মাসের মধ্যে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করা হবে এবং উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..