× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

সারাদেশে ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র দাখিল: ইসি সচিব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

আসন্ন একদশ সংসদ নির্বাচনে ৩ হাজার ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মনোনয়নের মধ্যে ঢাকা ৭০৮ জন, চট্টগ্রাম ৬৮৮ জন, সিলেট ১৭৭ জন, রাজশাহী ৩৫৩ জন, খুলনা ৩৫১ জন, বরিশাল ১৮২ জন, ময়মনসিংহ ২৩৬ জন, রংপুর ৩৬১ জন দাখিল করেছেন। তিনি আরও বলেন, মনোনয়নের মধ্যে ঢাকা ৮-এ মনোনয়ন পেয়েছেন সর্বোচ্চ ২২ জন। মাগুরা-২ আসন থেকে সর্বনিম্ন মনোনয়ন দাখিল করেছেন চার জন।

ইসি সচিব বলেন, প্রথমবারের মতো কোনো নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেন সারাদেশ থেকে ৩৯ জন। এরমধ্যে ২৩টি সঠিকভাবে পূরণ হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল এ মনোনয়ন দাখিল করেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ডিসেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..