× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশে পুলিশ সদস্যরাও একযোগে পদ্ম সেতু উদ্বোধনী অনুষ্ঠান পালন করবে -পুলিশ মহাপরিদর্শক

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুন, ২০২২
একযোগে পদ্ম সেতু উদ্বোধনী

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে সবধরনের নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ-এর মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় জনসভাস্থল পরিদর্শণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় ড. বেনজীর আহমেদ বলেন, জনসভাস্থল শেষে সবাই নিরাপদে বাড়ি চলে যেতে পারে সেই ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে কোন ধরনের হুমকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, প্রতি মুহুর্তে আপডেট তথ্য সংগ্রহ করা হচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে শুধু জনসভাস্থলই নয়, সারদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। সব ধরনের পরিস্থিতি মোকাবেলা প্রস্তুত বাহিনীর সদস্যরা।
পুলিশ প্রধান আরো বলেন, পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানী পুলিশ বাহিনীও উদযাপন করবে। এজন্য সারাদেশের পুলিশ সদস্যরা বাহিনীর পক্ষ থেকে আনন্দ উৎসব করবে।

এ সময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসান, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..