সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে শোকাহত দ্যা নিউজ পরিবার

সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে শোকাহত দ্যা নিউজ পরিবার

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মহান শিক্ষানুরাগী দেশপ্রেমিক রাজনীতিবিদ এর অকাল মৃত্যুতে দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী ও দ্যা নিউজ পরিবার শোক প্রকাশ করেছেন ও তার বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন।

আজ বুধবার (২৫ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  সাবেক এই যোগাযোগমন্ত্রীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ভাতিজা ও ডাসার উপজেলা দ্যা নিউজ প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলাম।

সৈয়দ আবুল হোসেন: সংক্ষিপ্ত জীবনী

১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন সৈয়দ আবুল হোসেন। পেশায় তিনি একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী।

আবুল হোসেন আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২০০৯-২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন তিনি।

সৈয়দ আবুল হোসেন এক স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেনকে রেখে গেছেন। তার মৃত্যুতে ডাসারে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।