সাবেক ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর

সাবেক ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া শনিবার (২১ অক্টোবর) রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৩ বছর।

জনাব ফরিদুল হক খান,এমপি মাননীয় প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। মাননীয় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান তার শোকবার্তায় জানান, ‘ জনাব শাহজাহান মিয়া ছিলেন একজন বরেণ্য রাজনীতিবিদ ও আইনজীবী। দেশগঠনে ও জাতি গঠনে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।’ মাননীয় প্রতিমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী’র ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালনায় তার মেধা ,মনন,উদ্যোগ ও অবদানের কথা স্মরণপূর্বক বিশেষ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাবেক ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া’র মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত।

মহান আল্লাহ তায়ালা মরহূমকে জান্নাতবাসী করুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।