× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নওগাঁর সাপাহারে শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা ও মতবিনিময় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় মন্ত্রী মন্দির কমিটির সভাপতিদের উদ্দেশ্যে বলেন, যদি সম্ভব হয় তাহলে প্রতিটি পূজামন্ডব সিসি ক্যামেরার আওতায় আনার এবং মাদক সেবন না করার পরামর্শ প্রদান করেন এর পরেও যদি কেউ মাদক সেবন করে পূজামন্ডপে বিশৃঙ্খা সৃষ্টি করে এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীদের নির্দেশ দিয়েছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে।

মন্ত্রী আরো বলেন, উপজেলা প্রশাসন, দুর্গাপূজার প্রতিটি মন্দির কমিটি, ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামীলীগের নেতা কর্মীদের বিভিন্ন মন্দির মনিটরিং করার পরামর্শ প্রদান করেন। এবারে এই উপজেলা ১৭টি পূজামন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, সমাজসেবক নুরল হক মাষ্টার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব,সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইসফাত জেরিন মিনা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ উপজেলার ১৭টি পূজামন্ডবের সভাপাতি সম্পাদক উপস্থিত ছিলেন।

এর পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।


এ ক্যটাগরির আরো খবর..