× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

সাপাহারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

Dutta
হালনাগাদ: রবিবার, ১৯ মে, ২০২৪
যুবক

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নওগাঁর সাপাহারে আত্মহত্যা করেছে এক যুবক।

পরিবার সূত্রে জানা গেছে, সাপাহার টি এন্ড টি পাড়ার মোস্তফা হোসেনের ছেলে তৌফিক রানা (১৮) প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত ২টার দিকে তার নিজ ফেসবুক ঞড়ঁভরশ জধহধ আইডি থেকে তার স্টোরিতে “পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই, সব শেষ আমার” শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই কথাটি পোস্ট দেয় এবং কিছু বন্ধুদের ম্যাসেনজারেও কথাগুলি পাঠায়।

এরই মধ্যে রাতের কোন এক সময় নিজ শয়ন ঘরের তিরে ওরনা বেঁধে গলায় ফাঁসা দিয়ে আত্মহত্যা করে।
নিহতের বাবা মোস্তফা হোসেন জানান, রোববার ভোর ৫টার দিকে তৌফিকের মা ঘুম থেকে উঠে দেখে ছেলের ঘরের দরজা খোলা, এতো সকালে দরজা খোলা দেখতে পেয়ে ঘরের দিকে এগিয়ে গেলে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে, এসময় বাড়ির লোকজন সহ প্রতিবেশিরা এগিয়ে আসে এবং স্থানীয় থানায় খবর দেন।

তার বাবা আরও জানায় আমার দুই ছেলে এক মেয়ে তার মধ্যে তৌফিক সবার ছোট, প্রায় ৮মাস আগে শিবগঞ্জ থানা এলাকায় ছেলেকে বিয়ে দিয়ে ছিলাম, নতুন বউ বাড়িতে সংসার ১ মাস না করতেই সংসার আর করবে না বলেইা বাবার বাড়ি চলে যায়।

এর আগে ১৭মে শুক্রবার তৌফিক তার ফেসবুকে পোস্ট দেয় “ নেশা আমিও একটা ভদ্র সমাজ থেকে বড় হয়েছিলাম ঠিক সবার মতো আমার সমাজেও আমাকে নিয়ে অনেকে স্বপ্ন দেখতো,কিন্তু বাজান সময়ের পরিবর্তে আমার জীবনে এমন কিছু মানুষ এসেছিলো যারা আমার জীবিতদেহ থেকেই আমার আত্মাটাকে কেড়ে নিয়েছিলো ঠিক তার জন্যই আজ আমি নেশার জগতের বাসিন্দা” এবিষয়ে রোববার বেলা ১১টায় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সাথে কথা হলে তিনি সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..