× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

সাপাহারে কবুতর খামারে আগুন ক্ষতি ১৫লক্ষ টাকা

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০২২
সাপাহারে কবুতর খামারে আগুন ক্ষতি ১৫লক্ষ টাকা

নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে আগুন দিয়ে এক কবুতর খামারীর প্রায় ১৫ লক্ষাধিক টাকার বিদেশী কবুতর পুড়িয়ে
মেরে ফেলেছে দুর্বৃত্তরা। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত্রি ৩.৪৫মিনিটের দিকে সাপাহার উপজেলার ছোট মামুরিয়া গ্রামের কবুতর খামারী হাফেজ মতিউর রহমানের কবুতরের খামারে ঘটনাটি ঘটেছে। খামারী মতিউর জানান প্রতি দিনের ন্যায় সেদিনও সে সন্ধ্যায় কবুতরের খামারে কবুতরগুলিকে খাবার দিয়ে দেখে শুনে বাসায় ঘুমিয়ে পড়ে। রাত্রী পৌনে ৪টার দিকে
কবুতরের খামারে হঠাৎ কে বা কাহার দেয়া আগুনের সূত্রপাত দেখে চিৎকার করতে থাকে।

মতিউরের চিৎকারে বাড়ীর লোকজন সহ গ্রামবাসী এগিয়ে এলে ততক্ষনে আগুনের লেলিহান শিখা খামারের সবগুলি কবুতর, কবুতরের জন্য রাখা খাদ্যসামগ্রী ও খামারের সেলফে রাখা নগদ সাড়ে ৫২হাজার টাকা পুড়ে ভষ্মিভুত হয়।
তিনি জানান তার কবুতর খামারে জার্মানী পোটার, কিং কবুতর, আমেরিকান লক্ষা, কাশমেরী হুমার, অস্ট্রেলিয়া ঘুঘু, বিদেশী বাজরিকা পাখী সহ প্রায় ৩০ প্রজাতির ৬০০ পিচ কবুতর ও প্রায় ১০০ জোড়া ডিম ছিল। যার আনুমানিক মুল্য
১৫ লক্ষ টাকা। সরেজমিনে ওই কবুতর খামারে গিয়ে খাচার মধ্যে পুড়ে ভষ্মিভুত হওয়া কবুতরগুলি দেখা যায়।

এসময় খামারে থাকা বৈদ্যুতিক সকসার্কিড থেকেও এই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে অনেকে জানান।
সাপাহার থানার ওসি তদন্ত আলমামুন এর সাথে কথা হলে তিনি জানান যে, এবিষয়ে থানায় অভিযোগ এসেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..