× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

সানি পাঞ্জাবি সিনেমায় অভিনয় করতে আগ্রহী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: সানির ‘মাস্তিজাদে’ আর মাত্র দুদিন পরেই মুক্তি পাচ্ছে। মাস্তিজাদের প্রচারে এসে সানি বললেন, পাঞ্জাবি সিনেমার প্রতি তার আগ্রহের কথা।

ইন্দো-কানাডিয়ান এই অভিনেত্রী বলেন, ‘বলিউডের পাশাপাশি পাঞ্জাবি সিনেমাতেও অভিনয় করতে চাই।পাঞ্জাবি পরিবারেই আমার জন্ম। ভাষাটা ভালই বুঝতে পারি। কিন্তু অভ্যেস না থাকায় ভাল বলতে পারি না। পাঞ্জাবি সিনেমার প্রস্তাব পেলে নিশ্চয়ই অভিনয় করব। তখন আর অসুবিধা হবে না’

এছাড়াও জানিয়েছেন নিজের কৈশরের কথা। ছাত্রী হিসেবে সাধারণ। কিন্তু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন সবসময়। বন্ধু মহলে তেমন পরিচিতিও ছিল না। সে কারণেই নাকি ১৮ বছর বয়স পর্যন্ত ছেলেরা একেবারেই পাত্তা দিতেন না।

সানি বলেন, ‘কলেজে আমি ভিডিও এডিট করতাম। ফটোশপের কাজ করতাম। এমন অনেক কিছুতে নিজেকে ব্যস্ত রাখতাম যেটা ওই বয়সের অনেকেই করে না। তাই আমার বেশি বন্ধুও ছিল না। সে সময় ছেলেরা আমাকে একদম পাত্তা দিত না।’


এ ক্যটাগরির আরো খবর..