× Banner
সর্বশেষ
আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও গ্রেফতার হচ্ছে না আসামী

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ ঢাকা জেলার আশুলিয়া থানার ধনিয়া গ্রামে আরিফা আক্তার নামে এক গৃহবধূকে তার স্বামী রিপন যৌতুকের জন্য প্রতিনিয়ত নির্যাতন করত। নির্যাতনের কারণে আরিফা আক্তার আদালতে নারী ও শিশু নির্যাতন মামলা করেছে যার মামলা নং ৬/২০১৬ বর্তমানে চলমান। মামলার কারণে আসামী রিপন বর্তমানে পলাতক রয়েছে এবং আরিফা আক্তারের বাপের বাড়ী ধামরাইয়ে নান্নার গ্রামে সিরাজ উদ্দিনের বাড়িতে চলে আসে।

কিন্তু তার স্বামী রিপন মিয়া ও ৭-৮ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আরিফা আক্তারকে তার পিতার বাড়ী থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য হুমকী দিয়ে যাচ্ছে। এবং গতকাল রিপন আরিফা আক্তারের দুই ছেলে-মেয়েকে না জানিয়ে বাড়ী থেকে নিয়ে যায়। আজকে সকালে রিপন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আরিফা আক্তারকে তার কর্মস্থল শ্রীরামপুর গ্রাফিক্স গার্মেন্স থেকে অপহরণের চেষ্টা চালায়। কিন্তু সাধারণ জনগণ আরিফা আক্তারকে রক্ষা করে বাড়ীতে ফেরত পাঠায়। এ ব্যাপারে ধামরাই থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..