মৃনাল কান্তি-নোয়াখালী-: সাউথ আফ্রিকার সন্ত্রাসীদের হত্যার মিছিলে যোগ হল নোয়াখালীর চাটখিল উপজেলার আবদুর রহমান ওরফে সায়মন (২০) নামের আরেক তরুনের ।
শনিবার রাত ৮ টার দিকে তার মৃত্যুর বিষয়টি তার পরিবারকে নিশ্চিত করে সাউথ আফ্রিকাতে থাকা তার স্বজনরা। সায়মন উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আলমগীর হোসেনর ছেলে।তার স্বজনদের সাথে কথা বলে জানা যায়, আজ হতে প্রায় দেড় বছর পূর্বে প্রায় ৭ লাখ টাকা খরছ করে সাউথ আফ্রিকাতে কাজের সন্ধানে যায় সায়মন।সে সেখানকার জোয়ানাসবার্গের ফ্রিডম পার্ক এলাকায় তার এক খালুর দোকানে কাজ করতো।
গত সোমবার সে দোকানে বেশ কয়েকজন নিগ্রো সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়। এ সময় সে তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে মারাত্নক আহত করে দোকান লুটপাট করে নিয়ে যায়। পরে গুরুতর আহত সায়মনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।





