× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সাতক্ষীরা প্রতিনিধি

সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট: সাতক্ষীরায় ছাত্রলীগের ৩ নেতাকর্মী বহিষ্কার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
satkhira

মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোকপ্রকাশ ও আক্ষেপ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিভিন্ন শাখার তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। সংগঠনের আদর্শ পরিপন্থি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের নেতারা।
বুধবার (১৬ আগস্ট)  জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সম্পাদক মো: সুমন হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কৃতরা হলেন তালা উপজেলা শাখার সহ সভাপতি সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাহিন ইসলাম মাসুম ও সীমান্ত আদর্শ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আশিক কবির।
বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান বলেন, ‘জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদ-প্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে আক্ষেপ করেছেন; যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি কাজ। তাই তাদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ রকম আরও কয়েকজনের দেওয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট আমাদের কাছে এসেছে। যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবো। প্রথমে আমরা তাদের সাময়িক বহিষ্কার করেছি। পাশাপাশি চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছি।’


এ ক্যটাগরির আরো খবর..