× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কমলগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): আন্তর্জাতিক ভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দিনব্যাপী বইমেলা, মোড়ক উম্মোচন, কবিতা আবৃত্তি ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শমশেরনগর সাহিত্যাঙ্গনের উদ্যোগে পোষ্ট অফিস সংলগ্ন স্থানীয় শহীদ মিনারে শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শমশেরনগর সাহিত্যাঙ্গনের ৬ষ্ঠ বারের মতো বই মেলার উৎসর্গ করা হয় শেখ মুজিবুর রহমানকে। সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের গবেষক লেখক তাজুল মোহাম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য কবি শহীদ সাগ্নিক, লেখক, গবেষক অধ্যক্ষ রসময় মোহান্ত, কবি অধ্যক্ষ বাবুল মোর্শেদ, কবি ইউসুফ সাই, লেখক শেখর গোস্বামী, প্রভাষক মঞ্জুশ্রী রায়, লেখক অনুবাদক শাহজাহান মানিক, গিতি কবি শওকত জুয়েল, কবি রূপক মোহিন প্রমুখ।

অনুষ্ঠানে লেখক, গবেষক রসময় মোহান্তের সিলেট অঞ্চলের লোকসাহিত্য পরিক্রমা বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। এছাড়া লেখক অম্মেষণ ২০২০ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বইমেলা উপলক্ষে নোঙর নামে ক্রোড়পত্র বের করা হয়। মেলায় বাঁধন নামের সংগঠন কর্তৃক ব্লাড গ্রুপ নির্ধারণ ক্যাম্পেইন করে। সবশেষে উদিচি, মৌলভীবাজার এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..