× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

কলারোয়ায় সাংবাদিক মোখলেছুর রহমান এর উপর হামলা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
সাংবাদিক মোখলেছুর রহমান

মোশাররাফ, সাতক্ষীরা : সংবাদকর্মীকে ছুরিকাঘাতে জখম করেছে পাতি যুবলীগ নেতা। ঘটনাটি ঘটেছে কলারোয়ার কেড়াগাছী ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে।

শুক্রবার বিকালে বালিয়াডাঙ্গা বাজারের মসজিদের সামনে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে ঘটনাটি ঘটেছে। কেড়াগাছী ইউনিয়ন যুবলীগের পাতি নেতা সুদখোর সেলিম (৩৮) ও তার সাঙ্গপাঙ্গোরা মিলে সাংবাদিক মোখলেছুর রহমানকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বালিয়াডাঙ্গা বাজারে মসজিদের পাশে ডেকে ছুরি কোপা দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে।

অভিযুক্ত সেলিম কেড়াগাছী ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের পার্শ্ববর্তী বাকসা গ্রামের বাসিন্দা। সেলিম স্বঘোষিত কেড়াগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি দাবী করে এছাড়া সে বালিয়াডাঙ্গা বাজার ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত চাঁদাা আদায় করে এবং সে সুদের কারবার করে এবং তার প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোখলেছুর রহমানকে ডেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। পরে সাংবাদিক মোখলেছুরকে জখম অবস্থায় কলারোয়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে মোখলেছুর রহমানের অবস্থা খারাপ হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে রিফার করে পরে সেখান থেকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিয়ে কলারোয়া থানা পুলিশে একটি মামলার প্রস্তুতি চলছে। এমতাবস্থায় মাদকাসক্ত, চাঁদাবাজ, সুদখোর ও স্বঘোষিত পাতি নেতা সেলিমের বিরুদ্ধে কঠোর ও ক্রসফায়ারের দাবি জানান এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..