× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ

পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা চাই, সাংবাদিক সুরক্ষা আইন চাই। দেশজুড়ে সাংবাদিক নির্যাতন-হামলা ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার সাথে জড়িত সকলকে দ্রæত গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশহিসেবে শনিবার (৯ আগস্ট) বেলা এগারোটায় বরিশালের গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা।

বিএমএসএফ’র উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জামিল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএমএসএফ’র সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি তারেক মাহমুদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক রনি মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাজহার রুবেল, নির্বাহী সদস্য বিনয় কৃষ্ণ শিয়ালী, সাংবাদিক সোলায়মান তুহিন, আতাউর রহমান চঞ্চল, পঙ্কজ কুন্ডু, সাকিব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিগত সময়ের মতো এখনও সাংবাদিকরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। যার প্রকৃত উদাহরণ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড। এ ঘটনার আগেরদিন একই এলাকায় চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় পুলিশের সামনে বসে আনোয়ার হোসেন নামের এক সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে থেতলে দেওয়া হয়েছে।

বক্তারা উভয় ঘটনায় জড়িত সকলকে দ্রæত সময়ের মধ্যে গ্রেপ্তারপূর্বক বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি করেন। বক্তারা গণঅভ্যুত্থানের সময় নিহত সাংবাদিকদের পরিবারকে জুলাই যোদ্ধাদের ন্যায় রাষ্ট্রীয়ভাবে পূর্ণবাসনের দাবি করেন। একই সভায় বিএমএসএফ’র গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েলকে হত্যার হুমকিদাতাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..