× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত স্কুল ছাত্রের নাম  প্রীতম সূত্রধর (১৪)। সে বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন সূত্রধরের ছেলে এবং স্থানীয় বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এই ঘটনা ঘটে।
বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ধনেশ্বর মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত কিশোর বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রীতম সাঁতার শেখার জন্য প্রায় বন্ধুদের নিয়ে পুকুরে যেত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রীতম বসুরহাট হাই স্কুলের পুকুরের উত্তর পাশে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো.রবিউল বলেন, এ বিষয়ে নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..