বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিখ্যাত প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এলজি এন্ট্রি লেভেলের একটি ফোন বাজারে আনছে। সম্প্রতি গুজব রটানোকারী ওয়েবসাইট ইভলিকস এলজির নতুন ফোনটি সম্পর্কে তথ্য ফাঁস করেছে। ফাঁস হওয়া তথ্য মতে, ফোনটির মডেল এলজি কে৭। ফোনটি এম১ কোড নামে তৈরি হচ্ছে। আগামী বছরের শুরুতেই ফোনটি বাজারে পাওয়া যাবে।
গুজবের তথ্য মতে ফোনটির ডিসপ্লে হবে ৫ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল। র্যাম ১.৫ জিবি। বিল্টইন মেমোরি ৮ জিবি। ফোনটিতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকছে।
ফোনটি সম্পর্কে এর বেশি কিছু তথ্য পাওয়া যায়নি। এমনকি এর ছবিও প্রকাশিত হয়নি।