× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

পিআইডি

সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে -ভূমিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
জেলেদের স্বার্থ সংরক্ষণ

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের সরকারি জলমহালগুলো ইজারা প্রদানের ক্ষেত্রে প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে।

আজ সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি জলমহাল আইন-২০২৬ এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার। জনগণের জন্যই সব সময় কাজ করে যাবে। তাই অন্য সব বিষয়ের সাথে সাথে সরকার প্রকৃত জেলদের স্বার্থ সুরক্ষায় সব সময় সচেষ্ট আছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভালবাসা নিয়ে, জনরায় নিয়ে সরকার গঠন করেছেন। জনগণের স্বার্থরক্ষা করাটাই সরকারের মূল লক্ষ্য।

ভূমিমন্ত্রী বলেন, ‘জাল যার জলা তার’ এই লক্ষ্যকে সামনে রেখে আগামীতে দেশের প্রকৃত জেলেদের স্বার্থ মাথায় রেখে জলমহাল ইজারা দেওয়া হবে। প্রবাহমান নদী কখনো ইজারার আওতায় আসবে না। মধ্যস্বত্বভোগী কেউ যেন রাজধানী বা দেশের বাইরে বসে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নষ্ট করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেন। তিনি আরো বলেন, কেউ যেন উগ্রবাদবাদিতা ছড়াতে না পারে এ বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এই মাটি, এই দেশ আমরা সবাই মিলে গড়ে তুলেছি, সবার মধ্যে ধর্মীয় বন্ধন সুদৃঢ়। সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমে বলীয়ান হয়ে আমাদের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এই আইনের আওতায় প্রকৃত মৎসজীবীদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং প্রকৃত উপকারীভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত  করতে তালিকা পুনর্বিবেচনা ও সর্বোপরি তারা যেন অধিকতর সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে। মাঠের প্রকৃত চিত্র যেন ইজারা প্রদানের ক্ষেত্রে উঠে আসে এবং প্রকৃত উপকারভোগীরা যাতে অন্তর্ভুক্ত থাকে সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণ করা হয় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

ভুমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় সংসদ  সদস্যবৃন্দ, প্রশাসনের  ঊর্ধ্বতন  কর্মকর্তা, বেলা ও টিআইবি প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। এছাড়া মৎস্যজীবী, এনজিও এবং মিডিয়া প্রতিনিধিরা  কর্মশালায় তাদের মতামত তুলে ধরেন।

পরে ভূমিমন্ত্রী সার্কিট হাউজে বিএনপি এবং এর অংগ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ, কয়সর আহমেদ এবং কামরুজ্জামান কামরুল উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..