× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ

সরকারি ক্রয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে -আইএমইডি সচিব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
সরকারি ক্রয়ে সর্বোচ্চ সতর্ক

সরকারি ক্রয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।  বলেছেন পরিকল্পণা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মোঃ কামাল উদ্দিন ।

আজ মঙ্গলবার (২৭.০৫.২৫) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) সিটি ক্যাম্পাসে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ “বেসিক পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন সরকারি দপ্তর থেকে আসা প্রায় তিরিশ জন প্রথম শ্রেনীর সরকারি কর্মকর্তাদের নিয়ে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, ডিম্যাপ প্রকল্পের টিম লিডার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব মোঃ ফারুক হোসেন, বিপিপিএ পরিচালক, যুগ্ম সচিব মোঃ নাসিমুর রহমান শরীফ, মো রেফাত আলী, এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইএসসিবি এর প্রধান, রেক্টর এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল আলম। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ও ফ্যাকাল্টি ট্রেইনার ড. তাওহীদ হাসান।

প্রশিক্ষণার্থীরা ইএসসিবিতে আয়োজিত এই প্রশিক্ষণকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..