× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

সরকার প্রতি ঘরে কর্মসংস্থানের ওয়াদা পূরণ করছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

আব্দুস সালেক মুন্না মাগুরা থেকে মাগুরা জেলা প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, সরকার প্রতিঘরে যুবক ও যুব মহিলাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করার যে নির্বাচনী ওয়াদা করেছিল তা আজ পূরণ করা হচ্ছে।

ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর মাধ্যমে সরকার পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে বীরেন শিকদার স্কুল ও কলেজ প্রাঙ্গনে আজ মঙ্গলবার বিকালে  ন্যাশনাল সার্ভিসের কর্মীদের প্রথম মাসের কর্ম ভাতার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মহম্মদপুর ইউএনও মো: শাহীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, যুব উন্নয়নের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, হাবিবুর রহমান, সাংবাদিক বুলু শরীফ। এ অনুষ্ঠানে মোট ১ হাজার কর্মীকে এককালীন ২ মাসের কর্মভাতা হিসাবে ১২ হাজার টাকা করে চেক দেয়া হয়।

প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন- সরকার দেশের জেলা উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন কেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে। এখানে প্রশিক্ষণ প্রাপ্তদের সহজ ঋনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, বিদেশে চাকরীরর নামে প্রতারিত না হয়ে বাড়ি বসে আয় উপার্জনের সুযোগ গ্রহন করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন- মহম্মদপুর উপজেলায় এলাংখালী ঘাটে ১’শ কোটি টাকার যে সেতু নির্মান করা হচ্ছে তা এ অঞ্চলের যাতায়াত সুবিধা ছাড়াও ব্যবসা বাণিজ্য ও অর্থনেতিক উন্নয়নে সহায়ক হবে।


এ ক্যটাগরির আরো খবর..