× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

সরকার নতুন করে ধরপাকড় শুরু করেছে

admin
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার বিরোধীদল দলনের লক্ষ্যে  নতুন করে আবার ধরপাকড় শুরু করেছে।সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।তিনি বিরোধী রাজনীতির চর্চার পথকে আরো সংকুচিত করার অপপ্রয়াসকে নিন্দা জানান।

বিবৃতিতে ড. রিপন বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি-বিএনপি’র বিভিন্ন পর্যায়ে কাউন্সিল ও পুনর্গঠন প্রক্রিয়ার প্রাক্কালে দেশের বিভিন্ন জেলা উপজেলায় দলীয়  নেতাকর্মীদের নতুন করে ধরপাকড় শুরু হয়েছে।তিনি অভিযোগ করেন, যশোর  জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া এবং কিশোরগঞ্জ সদর থানা জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বিভিন্ন জেলায় দলের ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেফতার অভিযান চালাচ্ছে  বলে আমরা অভিযোগ পেয়েছি।তিনি অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি এবং  নেতা-কর্মীদের হয়রানী না করার জন্য আহবান জানিয়ে বলেন, আমরা উৎকন্ঠার মধ্যে লক্ষ্য করছি যে, সরকার বিরোধী মতকে দলন করার নীতি থেকে এখনও সরে আসেনি।আমরা অনতিবিলম্বে   গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছি এবং নেতা-কর্মীদের হয়রানি না করার জন্য আহ্বান জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..