× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

সমিতির লোকজন আমাকে সাধারণ সম্পাদক পদে বসায় দাবি কামালের

SDutta
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
সংবাদ সম্মেলনে কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক: গাউসুল আযম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদকের পদে আমাকে সেখানকার লোকজন বসিয়েছে। এই পদে বসতে চেয়েছিলেন জালাল আহমেদ জসিম নামের এক দোকান মালিক। সেটা না পাওয়ার কারণে তিনি আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। যার সকল অভিযোগ ছিল মিথ্যা ও বানোয়াট।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক পাল্টা সংবাদ সম্মেলনে এ দাবি করেন মার্কেটের সাধারণ সম্পাদক কামাল হোসেন ওরফে চান্দু কামাল। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন মার্কেটের অন্য সদস্যরা। তাদের মধ্যে এখলাস, ইসমাইল হোসেন হিরু, রফিকুল আলম, সেলিম আকন, জাকির প্রমুখ।

কামাল হোসেন বলেন, গত ১ ফেব্রুয়ারি এই ভবনে বসে জালাল আহমেদ জসিম দাবি করেন গাউসুল আযম মার্কেটে আমার কোনো দোকান নেই। তারপরও আমি কিভাবে সাধারণ সম্পাদক হলাম? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই মার্কেটে ৩৩২ নম্বর দোকানটি আমার। তাই তার এই অভিযোগ মিথ্যা।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমার বিরুদ্ধে জসিম চাঁদা চাওয়ার যে অভিযোগ এনেছেন তা মিথ্যা। আমি কোনো চাঁদাবাজ নই। জসিম দাবি করেছেন তার বাড়িতে হামলা হয়েছে। সেই হামলা তার নির্দেশে হয়েছিল। বাস্তবে আমি কিংবা আমার কোনো লোক তার বাড়িতে যাই নাই। যদি যেত তবে রাস্তার ভিডিও ফুটেজ থাকতো। এমন কোনো ফুটেজ জসিম দেখাতে পারেনি।

মো. হোসেন মিথুন তার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছে। মো হোসেন মিথুনকে তিনি চেনেন না। এই মিথুন জসিমের সঙ্গে কি করেছে তা অবগত নন তিনি। তার দোকানে কারা তালা মেরেছিল সেটা তিনি জানেন না।

তিনি আরো বলেন, মার্কেটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তখন তিনি তালাবন্ধ দোকান দেখতে পান। কারা এই তালা লাগিয়েছে, তা তিনি জানেন না। মূলত জসিম ৫ আগস্টের পর থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করেন না। যে কারণে মার্কেট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুতের বিল কম বেশি নিয়ে জসিমের অভিযোগ ছিল। সে কারণে তিনি বেশ কয়েক মাস বিদ্যুৎ বিল দেননি।

কামাল হোসেন আরো দাবি করেন, ছাত্র জীবনে তিনি ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতি করতেন। তার সঙ্গে বর্তমান ও আগের কমিটির জানাশোনা আছে। ৫ আগস্টের পর মার্কেটের লোকজন আমাকে পীড়াপীড়ি করে সাধারণ সম্পাদকের পদে বসান। সেদিন ফুল দিয়ে জসিমও আমাকে বরণ করে নিয়েছিলেন। আজ তিনি এই পদের জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট গল্প বলে যাচ্ছেন। যার কোনো বাস্তব ভিত্তি নেই।


এ ক্যটাগরির আরো খবর..