× Banner
সর্বশেষ
মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ ২৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মে (১০ জ্যৈষ্ঠ) সোমবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম -আইসিটি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
সমাজ পরিবর্তনের শক্তিশালী

সিনেমা প্রদর্শনের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ থেকে বাংলাদেশে ১৩টি সিনেমা হল বানানো হচ্ছে এবং এই বছরের মধ্যে রাজশাহীতে একটি সিনেপ্লেক্স উদ্বোধন করা হবে। আর বাকি বারোটা ২০২৫ এর মধ্যে নির্মাণ করা হবে। এছাড়া, আগামীদিনে সাইবার জগৎ-কে নিরাপদ ও নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে অন্যতম একটি উদ্যোগ হিসেবে  ‘অন্তর্জাল’ নামক একটি চলচ্চিত্র নির্মাণ প্রায় শেষের দিকে, যার ইংরেজি অর্থ হচ্ছে ‘ইন্টারনেট’।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক গতকাল ঢাকার মহাখালীর এসকে এস টাওয়ারে অবস্থিত স্টার সিনে প্লেক্সে অ্যাকশন-থ্রিলার বাংলাদেশি চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ এর প্রদর্শন শেষে তাঁর বক্তব্যে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের দামাল ছেলে-মেয়েরা চলচ্চিত্র অঙ্গন কাঁপাচ্ছে। তারা পুরো বাংলাদেশকে বিশ্বাঙ্গনে নিয়ে যাচ্ছে, যা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। আমাদের তরুণরা আগামী দিনের বঙ্গবন্ধুর একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলবে আর সেই যাত্রাটা শুভ সূচনা হয়েছে মাত্র। তিনি আরো বলেন, চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম।আর এই চলচ্চিত্রের মধ্য দিয়েই কিন্তু আমরা সমাজের নাগরিকদের সচেতন করতে পারি আবার একই সাথে সুস্থ বিনোদন দিতে পারি।

পলক বলেন, ‘বাংলা হোক ইংরেজি হোক আমি সিনেমা পাগল একদম ছোট বেলা থেকে। অনেক দিন আমরা মন মতো বাংলা সিনেমা দেখতে পারতামনা। সিনেমা হলে এসে দেখার পরিবেশটা ও নষ্ট হয়ে গিয়েছিল। সেই পরিবেশটা আবার ফিরে এসেছে। আমরা সবাই সিনেমা হলে আসবো, সিনেমা দেখব, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করব এবং আশা করবো যে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বাঙ্গন দখল করবে।

সবশেষে প্রতিমন্ত্রী ‘অপারেশন সুন্দরবন’ এর পরিচালক দীপংকর দীপন ও অভিনয় শিল্পী সহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা চাই আমাদের তরুণরা তাদের সৃজনশীলতা ও মেধা দিয়ে আমাদের দেশের মানুষের মন জয় করুক, সুস্থ বিনোদনের ব্যবস্থা করুক, প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করুক, আর বিশ্বাঙ্গনে আমাদের শিল্প, সাহিত্য ও চলচ্চিত্র বিশ্ব জয় করুক।


এ ক্যটাগরির আরো খবর..