× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

সমস্যার কথা বললে, গ্রাহেকর ভাগ্যে সমাধানের পরিবর্তে মামলার হয়রানি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ঘুষ না দিলে মেলে না সরকারি সেবা, সাথে কর্মকর্তাদের দুর্ব্যবহার তো লেগেই আছে। সমস্যার কথা বলতে গেলে গ্রাহেকর ভাগ্যে জোটে সমাধানের পরিবর্তে মামলার হয়রানি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিদ্যুৎ বিভাগের ওপর দুইদিনের গণশুনানিতে এমন চিত্র উঠে আসে খোদ দুদক কমিশনারের উপস্থিতিতে। এসব কর্মকর্তাদের শুধরানোর নির্দেশ দেন দুদক কমিশনার একএএম নাসির উদ্দীন।

বিদুৎ নিয়ে গণশুনানিতে এসে এভাবেই কেঁদে ফেলেন গ্রাহক। জানালেন, তাকে নানাভাবে হয়রানির কথা। এ অবস্থা থেকে বাঁচতে সবাইকে অবাক করে দিয়ে দুদক কমিশনারের পা-ও জড়িয়ে ধরে তিনি । বিদ্যুৎ নিয়ে অন্যসব গ্রাহকের অভিযোগও ছিল একই ধরনের।

বেশি বেশি বিদ্যুতের বিল দেয়া, বাসায় না গিয়েও বহিরাগতদের নিয়ে মনগড়া বিল বানানো, জরুরি প্রয়োজনের সময়ও গ্রাহকের ফোন না ধরা, গাড়ি নষ্টের অজুহাতে দেরীতে সেবা দেয়াসহ নানা আভিযোগ করেন গ্রাহকরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয়রানির কথাও বলেন কেউ কেউ । বাড়তি টাকা না দিলে ভর্তি না করা, নার্স-ওয়ার্ড বয়দের নির্ধারিত হারে ঘুষ দেয়া, সরকারি রেইটে কম দামে করার সুযোগ থাকার পরও বাইরের বেসরকারি ক্লিনিক থেকে নানা ধরনের টেস্টে রোগীকে বাধ্য করার অভিযোগ করেন অনেকে। আবার সরকারি অষুধ বাইরে বিক্রি আর রোগীর জন্য স্বজনদের কেনা ওষুধ আত্মসাতের আভিযোগ ওঠে হাসপালের বিরুদ্ধে।

হয়রানি কমাতে সপ্তাহের প্রতি শনিবার বিদুৎ বিভাগ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গণশুনানির আয়োজন রাখতে নির্দেশনা দেন দুদক কমিশনার।


এ ক্যটাগরির আরো খবর..