× Banner
সর্বশেষ
পাইকগাছায়  ইয়াবাসহ একজন গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সবার জন্য প্রয়োজন নেই করোনা ভ্যাকসিন টিকা

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/corona-vaccine-1.jpg

অন্য রোগের টিকার মতই কোভ্যাকসিন টিকা সবার জন্য নয়। ভারতের বিভিন্ন প্রান্তে টিকা প্রাপকদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর ‘কোভ্যাকসিন’ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক।

যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা এমন কোনো ওষুধ খাচ্ছেন, যার প্রভাব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর পড়ছে তাদের জন্য এ ভ্যাকসিন নেওয়া উচিত নয়। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, সেই সমস্ত মানুষের জন্যও এ ভ্যাকসিন নেওয়া নিষেধ। গর্ভবতী নারী ও যেসব মায়েরা তাদের শিশুদের বুকের দুধপান করান, তাদেরও এই প্রতিষেধক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ভারত বায়োটেক।

গত বছরের মার্চ থেকে বর্তমান মুহূর্ত পর্যন্ত করোনার আঘাত চলমান। শেষ কবে মাস্ক ছাড়া ঘর থেকে বেরিয়েছে মানুষ, সেটি জানতে খুলতে হবে ইতিহাসের খাতা।

করোনা সক্রমণের পর থেকে এর ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। অনেক দেশে শুরু হলেও, এখনো সেখান থেকে পিছিয়ে বাংলাদেশ।

‘লেট ইস বেটার দ্যান নেভার’- এ মন্ত্র মেনে আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) যেকোনো সময় ভারত থেকে করোনার টিকা ‘কোভ্যাকসিন’ বহনকারী বিশেষ ফ্লাইট স্পর্শ করবে ঢাকার মাটি।

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক জানিয়েছেন প্রথমে ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে ভারত থেকে। যা ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার। পরবর্তীকালে আরও ৫০ লাখ ডোজ কেনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..