× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ধর্ম আলাদা-আলাদা হয় না, রাম মন্দির নির্মাণে দান করলেন ইকরা খান

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
মন্দির নির্মাণে দান করলেন ইকরা খান

ভারত প্রতিনিধিঃ মন্দির নির্মাণে এক আইনের ছাত্রী ইকরা আনোয়ার খান নামে দান করলেন। ইকরা আনোয়ার অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অখিল ভারতীয় সন্ত সমিতির হাতে ১১ হাজার টাকা তুলে দিয়েছে।

ইকরা নিজের হাতে ‘শ্রী রাম” লেখা একটি ট্যাটুও করেছে। ইকরা খান জানায়, শ্রী রাম তাঁদের পূর্ব পুরুষ। আর সেই কারণে অয্যোধ্যায় রাম মন্দির বানানোর জন্য সে সামান্য কিছু সহায়তা রাশি দিয়েছে। ইকরা বলে, রাজনৈতিক নেতারা ধর্ম ভাগ করার নামে রাজনীতি করে।

ইকরা বলে, ধর্ম আলাদা-আলাদা হয় না, এটা বলেই আমি তাঁদের মুখে কষিয়ে চড় মারতে চাই। ইকরা বলে, ধর্ম একটাই আর সেটা হল মানবতার ধর্ম। আমি মানুষ হিসেবে রাম মন্দির নির্মাণের অংশ হচ্ছি, আর আমি এটা স্বইচ্ছে এবং খুশির সাথেই করছি। ইকরা জানায়, হিন্দু-মুসলিম দুই ধর্মের প্রতিই আমার বিশ্বাস আছে। ইকরা বলে, আমি মন্দিরেও যাই আর বাড়িতে নামাজও পড়ি।

অখিল ভারতীয় সন্ত সমিতির মহামন্ত্রী স্বামী জিতেন্দ্রানন্দ বলেন, ইকরা আনোয়ার খান প্রথম মুসলিম মহিলা হিসেবে রাম মন্দির নির্মাণের জন্য ১১ হাজার টাকা দান করেছে। তিনি বলেন, সমাজে ধর্ম আর জাতপাত শুধুমাত্র রাজনীতির জন্য। যারা আস্থার প্রতি বিশ্বাস রাখে, তাঁদের জন্য না।

অয্যোধ্যায় রাম মন্দিরের জন্য ৫ আগস্ট হওয়া ভূমি পুজোর সময় ইকরা নিজের হাতে শ্রী রামের নাম লিখিয়েছিল। চন্দোলি জেলার পিডিডিইউ নগরের হনুমাপুরের বাসিন্দা ইকরা আনোয়ার বলে, শ্রী রামের থেকে বড় কোনও ভগবান নেই। রাম মন্দির নির্মাণের জন্য বহু বছর আমরা অপেক্ষা করেছি, ভূমি পুজোর সময় আমরা সেই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছি। আর সেই ক্ষণকে স্মরণীয় করতেই আমি হাতে শ্রী রামের নামে ট্যাটু বানিয়েছি।

উল্লেখ্য, অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য সবাই খুশি খুশি নিজের সাধ্যমত দান করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা কাশী থেকেও মানুষ রাম মন্দির নির্মাণের জন্য দান করছে।


এ ক্যটাগরির আরো খবর..