× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

সবাই নাকি এক হয়ে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে হটাবে -প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০২২
আওয়ামী লীগ সরকারকে হটাবে

বিএনপি-জামায়াত জোট, তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের মান্না সাহেব এবং ড. কামাল হোসেনসহ তাদের এক গ্রুপ। তাদের সাথে আবার যুক্ত কমিউনিস্ট পার্টি এবং আমাদের বাম দল, তারা সবাই নাকি এক হয়ে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে হটাবে। আওয়ামী লীগের অপরাধটা কী? বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০২০ সালে জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছি। সেসময়ে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছি। এটা কি তাদের ভালো লাগেনি? এজন্যই কি তারা এ সরকারকে হটাতে চায়?

প্রধানমন্ত্রী বলেন, মাথাপিছু আয় বৃদ্ধি করেছি। মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আমরা অর্জন করেছি। সারাদেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছাতে পেরেছি। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের বিনামূল্যে ঘর ও জমি দিচ্ছি। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি।

শেখ হাসিনা বলেন, আমরা ২০০৮ সালের যে নির্বাচনে সরকারে এসেছি, সে নির্বাচনে আমাদের ইশতেহারে আমরা রূপকল্প-২০২১ ঘোষণা করেছিলাম। আমরা আমাদের লক্ষ্য স্থির করে ছিলাম ২০২১ সাল পর্যন্ত। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। তারা বার বার আমাদের ভোট দিয়েছে, ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি। আমরা আমাদের ইশতেহারের লক্ষ্য অর্জন করতে পেরেছি।

তিনি বলেন,  আমাদের দেশে কিছু নেতা আছে, দুঃসময়ে মানুষের পাশে তারা কতটুকু দাঁড়িয়েছে, সেটা জানি না। করোনাকালীন সময়ে মানুষকে সাহায্য করেছে কিনা সেটারও কোনো লক্ষ্মণ আমরা দেখি নাই। তবে তারা খুব আন্দোলনের জন্য ব্যস্ত যে এই সরকারকে হটাতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..