× Banner
সর্বশেষ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২ দেশে হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
নিজ ধর্ম চর্চার আহ্বান
নিজ ধর্ম চর্চার আহ্বান

সব ধর্মের মানুষের প্রতি সহনশীল মনোভাব বজায় রেখে নিজ নিজ ধর্মের আদর্শ ও মূল্যবোধ অনুসরণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মানবজাতি একই সৃষ্টিকর্তার সৃষ্টি। তাই পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাই একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ধর্মীয় মূল্যবোধ সমাজে শৃঙ্খলা, নৈতিকতা এবং দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের মধ্যে নৈতিক চেতনা যত শক্তিশালী হবে, আইন-কানুন ও সামাজিক নিয়ম মেনে চলার প্রবণতাও তত বাড়বে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসার শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষকদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিশুদের জীবনে অনেকটা অভিভাবকের ভূমিকা পালন করেন। তাই শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। পাঠদান এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে শিশুদের কাছে শিক্ষা আকর্ষণীয় ও উপভোগ্য হয়ে ওঠে। তিনি ভবিষ্যতে শিক্ষকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের আগ্রহও প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলার যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে বৃষ্টির পানি প্রবেশ করছে, সেগুলোর দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। বিশেষ করে জরুরি ভিত্তিতে টিন সরবরাহ নিশ্চিত করার কথাও তিনি বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। পরে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..