× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সন্ত্রাসী কায়দায় হিজড়াদের চাঁদাবাজি!

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

মোঃ আবুল হোসেন ॥ বাংলাবাজার, প্যারীদাস রোড, হেমেন্দ্রদাস রোড, ডালপট্টি, সূত্রাপুর এলাকা মুদি দোকান, প্রেস, লাইব্রেরি, স্টেশনারী দোকান, ওয়ার্কশপ ও অন্যান্য ব্যবসা ঘরে ৮/৯ জনের হিজড়া দল হানা দেয় এবং সন্ত্রাসী কায়দায় তারা চাঁদাবাজি করছে।

মালিক উপস্থিত না থাকলেও যাকে দোকানে পায় তার কাছে চাঁদা দাবি করে। দোকানে কর্মরত লোকজন হিজড়াদের জানান মালিক নাই। একথা শোনার পরও তারা চাঁদা না নিয়ে যেতে চায় না। তারা চড়াও হয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ধরে কাঁদা-ময়লায় ফেলে দেয় এবং অশালীন ভাষা ব্যবহার করেন।

হিজড়ারা বাসাবাড়িতেও হামলায় চালায়। বাসাবাড়িতে ছোট বাচ্চা জন্ম নিলে সেখানেও তারা হামলা চালায়। হামলা চালিয়ে হিজড়ারা ১৫/২০ হাজার টাকা চাঁদা নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। আবার বিয়ে বাড়িতেও হামলা চালায় তারা। সেখান থেকেও মোটা অংকের টাকা আদায় করেন। ভুক্তভোগী ব্যক্তিরা মান-সম্মানের ভয়ে মিডিয়া বা পত্র-পত্রিকায় খবর ছাপাতে চায় না। নতুন করে চাঁদাবাজি চলছে বাস, রিক্সা, বাইক (হোন্ডা), পার্ক ও রাস্তার ফুটপাতে। সর্বোচ্চই ওরা এখন সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করছে। সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়ার কারণে ওদের চাঁদাবাজির মাত্রা অনেকগুণে বেড়ে গেছে। ওরা কাউকেই এখন আর পরোয়া করে না।

হিজড়াদের ব্যাপারে আইন করে দেওয়া উচিত বলে ভুক্তভোগীরা মানুষরা মনে করেন। আবার অনেকে মনে করেন, এদের ব্যাপারে অতি জরুরি আইন করা না হলে জড়িয়ে পড়বে অসামাজিক কাজে, জড়িয়ে পড়বে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের মতো কাজে।


এ ক্যটাগরির আরো খবর..