× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

সন্ত্রাস দমনে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারকে সন্ত্রাস দমনে সক্ষমতা বৃদ্ধিতে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এ প্রস্তাব দেন।

আজ রোববার বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে নিশা দেশাই বিসওয়াল এ প্রস্তাব দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্র সহমর্মিতা প্রকাশ করেছে। সন্ত্রাস দমনে দেশটির পক্ষ থেকে সহযোগিতা করার কথাও বলেছেন নিশা দেশাই। তারা প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষেই বলা যাবে। এজন্য পুলিশকে প্রশিক্ষণ দেয়ার প্রস্তাবও দিয়েছেন তারা।’

গুলশানে হামলার ঘটনায় জাপান ও ইতালির পক্ষ থেকে যৌথ তদন্তের ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র সচিব বলেন, ‘যেকোনো দেশই সহযোগিতার প্রস্তাব দিতে পারে। বিষয়টির ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে।’

বৈঠকে পররাষ্ট্র সচিব শহীদুল হক, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রিত আনন্দ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও যূ্ক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয় নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিশা দেশাই সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভুক্তভোগীদের জন্য সমবেদনা জানান।’

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকার সব সময়ের মতোই অটুট থাকবে। সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকির বিরুদ্ধে লড়াইয়ে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সন্ত্রাস দমনে বাংলাদেশের জিরো টলারেন্সের কথা উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রের এই ইতিবাচক মনোভাবের জন্য উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জুলাইয়ের জঙ্গি হামলা-পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য নিশা দেশাই দু’দিনের সফরে আজ রোববার সকালে ঢাকায় এসেছেন।


এ ক্যটাগরির আরো খবর..