× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

সন্তানকে মাদ্রাসায় রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে প্রবাসীর স্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
প্রেমিকের সাথে পালিয়েছে প্রবাসীর স্ত্রী

সাত বছরের একমাত্র ছেলের জন্য মাদ্রাসায় নাস্তা নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে প্রবাসীর স্ত্রী। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে ওই গ্রামের বাসিন্দা কাঞ্চন শরীফের ছেলে ও দুবাই প্রবাসী মিরাজ শরীফ জানান, তিনি ও তার মা দীর্ঘ ১৬ বছর ধরে কর্মের সুবাধে দুবাইতে থাকেন। গত নয় বছর পূর্বে একই বংশের সিরাজ শরীফের মেয়ে শান্তা আক্তার মনিকে (২৭) সামাজিকভাবে তিনি (মিরাজ) বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের আয়ান ইসলাম নামের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

প্রবাসী মিরাজ শরীফ আরও জানান, চলতি বছরের ৯ জুন তিনি ছুটিতে বাড়িতে এসে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন মোবাইল ফোনের পরিচয়ের সূত্রধরে তার স্ত্রী শান্ত আক্তার মনির সাথে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজপাড়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে আরিফুল ইসলামের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইতোমধ্যে একাধিকবার আরিফুল ইসলামের সাথে তার স্ত্রী শান্তা কুয়াকাটা ও বরিশালে একাধিকবার রাত্রীযাপন করেছে। যা তার স্ত্রী শান্তা অকপটে স্বীকার করলেও জীবনে আর কোনদিন এ ভুল করবে না মর্মে উভয়পরিবারের সদস্যদের উপস্থিতিতে লিখিত মুচলেকা দেয়। পরবর্তীতে তারা ভাল ভাবেই সংসার করছিলেন।

মিরাজ শরীফ বলেন, গত ৭ আগস্ট সকালে সরিকল বন্দরের মাদ্রাসায় অধ্যায়নরত তাদের একমাত্র ছেলের জন্য সকালের নাস্তা নিয়ে বাড়ি থেকে বের হয় শান্তা। এরপর দীর্ঘসময়ে সে (শান্তা) বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান মেলেনি। পরবর্তীতে ওইদিন দুপুরে শান্তা তার বাবা সিরাজ শরীফকে ফোন দিয়ে জানায় সে মুন্সীগঞ্জে আরিফুলের কাছে রয়েছে। তাকে যেন খোঁজাখুজি করা না হয়। পরবর্তীতে বাসায় তল্লাশী চালিয়ে ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোনের কোন হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় প্রবাসী মিরাজ শরীফ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..