× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

সন্তানকে বাঁচাতে গুলির সামনে বুক পেতে দিলেন মা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ পৃথিবীর সমস্তরকম বিপদ থেকে সন্তানকে বুকে আগলে বাঁচাতে পারেন মা। গোটা বিশ্বেই মাতৃত্ববোধের সংজ্ঞাটা যে একইরকম, তার প্রমাণ দিলেন এলসা ডেলপ্লেস। প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হলে জঙ্গিদের হাত থেকে সন্তানকে বাঁচাতে গুলির সামনে বুক পেতে দিলেন তিনি, মায়ের জীবনের বিনিময়ে বাঁচল ৫ বছরের লুইস।
সুর ছিল এলসার ডেলপ্লেসের জীবনের ছন্দ, আর লুইস তাঁর জীবনের আলো। ৬১ বছরের মা প্যাট্রিকা শান মার্টিন ও ছেলে লুইসকে নিয়ে অভিশপ্ত দিনটিতে বাতাক্লঁ থিয়েটারে ‘ঈগলস অফ ডেথ মেটাল’ কনসার্ট শুনতে গিয়েছিলেন তিনি। সুরের আবেশে ভাললাগাটা যখন সবে চারিয়ে যেতে বসেছে, ঠিক তখনই ছন্দ কেটে যায় গুলির শব্দে। আতঙ্ক ছড়িয়ে পড়ে হলে। এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তার পরের ভযঙ্কর মুহূর্তের কথা সকলেরই জানা।
যেটা জানা নেই সেটা হল, হাসপাতালে শুয়ে থাকা ছোট্ট লুইসের কথা। উদ্ধারকারীরা যখন তাকে প্যারিসের একটি হাসপাতালে নিয়ে যায়, তখন তার শরীর ভিজেছিল রক্তে। মা আর দিদিমার রক্তে ভেসে যাচ্ছিল লুইস। কারণ তাঁরাই যে বাঁচিয়েছিল ক্ষুদে প্রাণ। জঙ্গিদের গুলির সামনে ছেলেকে আগলে সটান দাঁড়িয়েছিলেন মা। পাশে ছিল দিদিমাও। বুলেট ঝাঁঝরা করে দিয়েছিল তাঁদের।
লে পয়েন্ট ম্যাগাজিনে এলসার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁর এক বন্ধু লিখেছেন, এলসার জীবনের অনেকটা জুড়ে ছিল সুর, সংস্কৃতি। কঠিন সময়েও তাঁর মুখে হাসি লেগেই থাকত। এলসার জীবনের আলো ছিল লুইস।
প্রাণে বাঁচলেও, মা ও দিদিমাকে হারিয়ে অসহায় ছোট্ট লুইস। এত রক্ত এতটুকু জীবনে সে প্রথমবার দেখল। শুক্রবারের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি সে। কবে পারবে তাও জানা নেই কারও। কারণ গোটা প্যারিস জুড়েই এখন হাজারও লুইস ভুগছে আতঙ্কে।


এ ক্যটাগরির আরো খবর..