× Banner
সর্বশেষ
পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর

নিউজ ডেস্ক

সনাতন ধর্মের নিয়মগুলির রয়েছে বৈজ্ঞানিক ব্যাখা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০২২
সনাতন ধর্মের নিয়ম

ইতিহাস ঘাটলে দেখা যায় বেদই হলো পৃথিবীর প্রথম ধর্ম গ্রন্থ এবং একটা সময় এই বৈদিক সনাতন ধর্ম পৃথিবীর একটা বৃহৎ এলাকা জুড়ে সুবিস্তৃত ছিলো, আজকের তারিখে অনেকেই যাঁকে অখণ্ড-ভারতবর্ষ বলে থাকেন এবং ইতিহাসের পাতায় সেই সময়টা বৈদিক যুগ বলে সুবিখ্যাত রয়েছে।

সনাতন  ধর্ম সারা পৃথিবীব্যাপী বিসৃস্ত। এই ধর্মের কোনও একক প্রতিষ্ঠাতা নেই। অনাদি কাল থেকে এই পরম্পরা চলে আসছে। লৌহযুগীয় ভারতের ঐতিহাসিক বৈদিক ধর্মে এই ধর্মের শিকড় নিবদ্ধ। সনাতন ধর্মকে বিশ্বের “প্রাচীনতম জীবিত ধর্মবিশ্বাস” বা “প্রাচীনতম জীবিত প্রধান মতবাদ” হিসেবে আখ্যা দেওয়া হয়। এই সনাতন ধর্মে রয়েছে বিশেষ কিছু প্রথা। যা কেবলমাত্র সনাতন ধর্ম পালেনর জন্য নয় এই নিয়মগুলি পালনের মধ্যে রয়েছে বিশেষ উপকারিতাও। চলুন জেনে নেওয়া যাক সনাতন ধর্মের এই বিশেষ নিয়মগুলি।

১। সকালের সূর্য প্রণাম শরীরের জন্য অত্যন্ত উপকারী। ভোরের সূর্যের আলোতে অত তাপ থাকে না। সেই আলো চোখ ও শরীরের জন্য খুব উপকারী। সেই কারণেই হিন্দুধর্মে সূর্য প্রণামের রীতি রয়েছে।

২। সনাতন ধর্মে নদীতে পয়সা ফেলার চল রয়েছে। আর নদীমাতৃক দেশে প্রাচীন কালে পানীয় জলের প্রধান উৎস ছিল এই নদীর জল। সেই সময় পয়সা তৈরি হত তামা দিয়ে। আর তামা ভেজানো জল শরীরের জন্য খুব উপকারী। সেই কারনেই এই নিয়মের চল শুরু হয়।

৩। সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী সকলে হাতজোড় করে প্রণাম বা নমস্কার করে। এই নমষ্কার বা প্রনাম করার সময় আঙুলের মাথাগুলি একে অপরের সঙ্গে স্পর্শ হওয়ার ফলে চাপের সৃষ্টি হয় যা পঞ্চ ইন্দ্রিয়ের প্রেসার পয়েন্ট-কে সঞ্চালিত করে।

৪। এই ধর্মের বিবাহিত মহিলাদের সিঁথিতে সিঁদুর পড়ার রীতি রয়েছে। কারন, সিঁদুর আগে পারদ, লেবু ও কাঁচা হলুদ দিয়ে তৈরি করা হত। এই মিশ্রণ শরীরের রক্তের প্রেসারকে ঠিক রাখে পাশাপাশি যৌন জীবন সক্রিয় রাখতেও সাহায্য করে।

৫। বড়দের পায়ে হাত দিয়ে প্রনাম করার যে রীতি রয়েছে তাতেও রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। মানবদেহে সমস্ত শিরা-উপশিরা এসে মিলিত হয় বা শেষ হয় পায়ের আঙ্গুলের ডগায়। তাই যখন কারওর পায়ে হাত দিয়ে প্রণাম করা হয় তখন সেই ব্যক্তির শরীরে পঞ্চইন্দ্রিয় সক্রিয় হয়ে পজেটিভ এনার্জি উপন্ন করে। আর সেই প্রণম্য ব্যক্তি যখন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন তখন সেই এনার্জি যে প্রণাম করছে তার শরীরে সঞ্চালিত হয়।

৬। যে কোনও মন্দিরে ঘন্টা লাগানো রয়েছে, যখন আমাদের খুব কাছ থেকে ঘন্টা বাজে তখন সেই ঘন্টা ধ্বনি মানব শরীরের ৭ টি হিলিন পয়েন্টকে প্রভাবিত করে।

৭। সনাতন ধর্মের রীতি অনুযায়ী মাটিতে খেতে বসার নিয়ম রয়েছে। মাটিতে খেতে বসলে সাধারণত পদ্মাসনে খেতে বসতে হয়। এইভাবে খেতে বসলে পাচনতন্ত্রের ক্রিয়া প্রভাবিত হয়, ফলে খাবার সহজে হজম হয়।

৮। বসে পায়খানা, প্রস্রাব ও সুচিতার বিধান। বসে প্রস্রাব করলে মূত্রথলিতে চাপ লাগে ফলে সহজেই প্রস্রাবের দূষিত পদার্থগুলি শরীর থেকে বেরিয়ে যায়। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপরের অংশে কোনও চাপ পড়ে না। ফলে দূষিত বায়ু স্বাভাবিক ভাবে বের হতে না পেরে উল্টে তা শরীরের উপর দিকে উঠে এই দূষিত পদার্থগুলি মূত্রথলির নিচে জমতে জমতে কিডনিতে পাথর সৃ্ষ্টি করে। প্রস্রাবের বেগ ধীরে ধীরে কমতে থাকে। যারা নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করেন,তাঁরা শরীরের অস্থিরতা,রক্তচাপ,এর ফলে হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায়। শেষ জীবনে ডায়াবেটিস,জন্ডিস বা মারাত্মক কিডনির অসুখে আক্রান্ত হয়ে থাকেন। এছাড়াও দাঁড়িয়ে প্রসাব করার ফলে দূষিত হয় পরিবেশ। প্রস্রাবের ছিটেফোঁটা গায়ে পড়ে হতে পারে বাজে দুর্গন্ধ ও পোষাক ও শরীর অপবিত্র হয়। আপনার সামান্য একটি বাজে অভ্যাসই কারণ হয়ে দাঁড়াতে পারে মারাত্মক কোনো রোগের। সুতরাং, সময় থাকতে বদলে ফেলুন দাঁড়িয়ে প্রসাব করার বাজে অভ্যাসটি।


এ ক্যটাগরির আরো খবর..