× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২৬
সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‎সোশ্যাল মিডিয়ার কাজের নির্দিষ্ট নীতিমালা না থাকা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা।

রোববার (১০ মে) সকালে রাজধানীর ডেফোডিল ভবনে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী তিনি বলেন, এখনকার গণমাধ্যম জগতের বড় প্লার্টফরম হচ্ছে সোশ্যাল মিডিয়া। কিন্তু রাষ্ট্র এখনও এনালগ সিস্টেমে দাঁড়িয়ে আছে। বাটন ফোনের মতো। যার ফলে কোন ছক বেঁধে দেয়ার সুযোগ হচ্ছে না সোশ্যাল মিডিয়ার কার্যক্রমে। তবে রাষ্ট্রের অবকাঠামোকে ডিজিটালাইজেশন করতে কাজ করছে সরকার।

এ সময় তরুণদের মূল্যবোধ তৈরি করতে পারে এমন কনটেন্ট যাতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় এমন আহ্বান জানান বক্তারা।

স্থায়ী শিক্ষা কমিশনের উপর জোর দিয়ে আলোচকরা বলেন, একইসঙ্গে পাঠ্যক্রমে নৈতিকতার শিক্ষাতে যুক্ত করার পরামর্শ উঠে আসে অনুষ্ঠানে।


এ ক্যটাগরির আরো খবর..