× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সচিব নরেন দাস এর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া সচিবের শোক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং যুব ও ক্রীড়া সচিব জনাব মোঃ আখতার হোসেন ।

এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া সচিব মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, নরেন দাস ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মকর্তা।তার মৃত্যুতে দেশ একজন মেধাবী কর্মকর্তাকে হারালো। উল্লেখ্য, জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেওয়ায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

এরপর ৭ জুলাই সেখানে তাঁদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তাঁরা। তিনি মঙ্গলবার সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।


এ ক্যটাগরির আরো খবর..