× Banner
সর্বশেষ
ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

আব্দুল্লাহ আল মামুন

সকল ষড়যন্ত্র নস্যাৎ করে প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে-হামদুল্লাহ আল মেহেদী

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে।

তিনি বলেন, পতিত স্বৈরাচারের পতনের পরে সকল আবর্জনা পরিস্কার করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে সংস্কারের মাধ্যমে সঠিক স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগস্ট বিপ্লবের সুফল জনগণের কাছে পৌছে দিতে হবে। তিনি এ জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় ও যৌক্তিক সময় দেয়ার দাবি জানান।

গতকাল রাতে রাজধানীর পুস্পাদম রেস্টুরেন্টে বাংলাদেশ লেবার পার্টির ৫০তম প্রতিষ্ঠাবর্ষিকীর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএলডিপি’র নাজিম উদ্দিন আল আজাদ, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আহমেদ আলী কাশেমী, বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এডভোকেট রেজাউল হক, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, জাতীয় লীগের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সবুজ আন্দোলনের সভাপতি বাপ্পি সরদার,

সাংস্কৃতিক মুক্তি জোটের সভাপতি আবু লায়েস মুন্না, বাংলাদেশ কংগ্রেস মহাসচিব এডভোকেট ইয়ারুল ইসলাম, ঢাকা মহানগর জামায়াত নেতা শাহিন আহমেদ খান, আহসান হাবিব, স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রধান এডভোকেট আবু বকর সিদ্দিক, পল্টন যুবকল্যাণ পরিষদের সভাপতি সরদার আব্দুল কাদের, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান সুরুজ্জামান সুরুজ, নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, আইন সম্পাদক এড. আব্দুল আউয়াল গোলন্দাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, ছাত্র-মিশন সভাপতি শাকিল সরদার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..