সংস্কৃতি ব্যক্তিত্ব সালাহউদ্দীন জাকীর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

সংস্কৃতি ব্যক্তিত্ব সালাহউদ্দীন জাকীর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

কালজয়ী ‘ঘুড্ডি’ সিনেমার নির্মাতা, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক একুশে পদকে ভূষিত সৈয়দ সালাহউদ্দীন জাকীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

সোমবার দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে এই সৃষ্টিশীল প্রাণের শেষ নিশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংস্কৃতি অনুরাগী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্‌মুদ তাঁর শোকবার্তায় বলেন, একাধারে চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক সৈয়দ সালাহউদ্দীন জাকী তার সৃষ্টিকর্মের মাঝে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।