× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

পি আই ডি

সংস্কৃতি উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এন জ্যাকবসন আজ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে তাঁর সচিবালয়স্থ দপ্তরে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও সাংস্কৃতিক দল বিনিময়, বাংলাদেশি তরুণদের জন্য চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সংস্কৃতি উপদেষ্টা  অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে তাঁর মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে বাংলাদেশের সাথে নানা কর্মসূচি গ্রহণের আগ্রহের কথা জানালে উপদেষ্টা তা স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..