× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে, সিরিজ পাকিস্তানের

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে, সিরিজ পাকিস্তানের

শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো স্বাগতিকরা। দীর্ঘ সাড়ে ২৬ মাসের অপেক্ষার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। তিন ফরম্যাট মিলিয়ে ৮৩ ইনিংস পর তার সেঞ্চুরি পাওয়ার দিনে দাপুটে জয় পেলো পাকিস্তানও।

রাওয়ালপিন্ডিতে শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে বাবরের অপরাজিত শতকে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দলের জয়ে ফখর জামান ৭৮ রান আর মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ফিফটি হাঁকিয়ে অবদান রাখেন। লঙ্কানদের পক্ষে ২টি উইকেটই নেন দুশমন্থ চামিরা।

এদিন রান তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। দশম ওভারের চতুর্থ বলে ওপেনিং জুটি ভাঙার আগে দলের খাতায় ৭৭ রান এনে দেন ফখর জামান ও সাইম আইয়ুব। ২৫ বলে ৫ ও ১ ছক্কায় ৩৩ রান করে দুশমন্থ চামিরার বলে ক্যাচ তুলে দেন সাইম। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে তো জয়ের ভিতই গড়ে নেন ফখর ও বাবর আজম। ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির পথে এগোতে থাকেন ফখর। কিন্তু চামিরার বলে ক্যাচ তুলে দিয়ে তাকে থামতে হয় ৭৮ রানে। বাবরের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে বিদায় নেয়ার আগে ৯৩ বলে ৮ চার ও ১ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।

 তবে এদিন সেঞ্চুরির সুযোগ মিস করেননি বাবর। দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে ২৬ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন এ ব্যাটার। সবশেষ ২০২৩ সালের আগস্টে নেপালের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ১৫১ রানের ইনংস খেলেছিলেন এ ব্যাটার। এরপর তিন ফরম্যাটে ৮৩ ইনিংস খেলেও সেঞ্চুরি পাননি তিনি। ১১৯ বলে ৮ চারের মারে শেষ পর্যন্ত ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ৫৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। দুজনের ১১২ রানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

 এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে  ২৮৮ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। দলের হয়ে ৬৩ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন জানিথ লিয়ানাগে। এছাড়া কামিন্দু মেন্ডিস ৪৪ ও সাদিরা সামারাবিক্রমা ৪২ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন হারিস রউফ ও আব্রার আহমেদ।শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৬ নভেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..